বান্দরবানে জেএসএস ছেড়ে ২২ জনের আ.লীগে যোগদান
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ২২ নেতাকর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
বুধবার সকালে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যোগদানকারীদের দলে বরণ করে নেন।
যোগদানকারীদের পক্ষ থেকে তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে একজন বলেন, লড়াই সংগ্রাম আন্দোলন যদি এলাকার মানুষের কল্যাণ, মঙ্গল ও উন্নয়ন হয় তাহলে সবার সামনে আজ প্রশ্ন জাগে, এ যাবত কালে জনসংহতি সমিতি এলাকার জাতিগোষ্ঠির জন্যে কী করেছেন ?
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, সহসভাপতি এ কে এম জাহাঙ্গীরসহ পার্বত্য জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈকত দাশ/এফএ/এমএএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী