সিলেট মহিলা আ.লীগের সভাপতি শাহানারা সম্পাদক আসমা
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বুধবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভানেত্রী সাফিয়া খাতুন।
সম্মেলনে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর শাহানারা বেগমকে সভাপতি ও যুগ্ম-আহ্বায়ক আসমা কামরানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
প্রথম পর্বের সভায় সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুননেছা ইন্দিরা।
সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আসমা কামরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদিকা কামরুনেছা মান্নান, সদস্য দিলরুবাজ্জামান শেলি প্রমুখ।
ছামির মাহমুদ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু