নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের
ফাইল ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) বিকেল চারটার দিকে মোহনগঞ্জ স্টেশনে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, মোহনগঞ্জ রেলস্টেশন থেকে মহুয়া কমিউটার ট্রেনটি বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশে ছাড়ে। এসময় ওই যুবক ট্রেনে উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে