নড়াইলে গৃহবধূকে গলা কেটে হত্যা
ফাইল ছবি
নড়াইলের লোহাগড়ায় শেফালী বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জানুয়ারি) উপজেলার উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আলিম শেখের স্ত্রী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, ওই গ্রামের গৃহবধূ শেফালী বেগম মাদরাসা পড়ুয়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার নিয়ে পাশের মাদরাসায় যান। খাবার দিয়ে তার দেবরের স্ত্রী পারুল বেগমকে নিয়ে বাড়িতে চলে আসেন। পরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে শেফালী বেগম ঘুম থেকে না ওঠায় ঘরের পেছনের দরজার ছিটকিনি বন্ধ পাওয়া যায়। পরে ঘরে ঢুকে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন।
আরও পড়ুন: ইজিবাইকচালকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেফতার
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি, গহনার পাঁচটি বক্স উদ্ধার করে।
নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ বলেন, নগদ টাকা ও সোনার গহনার জন্য আমার
ভাবিকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. সাদিরা খাতুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু