গাজীপুরে ঝুটের গুদাম ও বসত বাড়িতে অগ্নিকাণ্ড
ফাইল ছবি
গাজীপুরের কোনাবাড়ী পারিজাত এলাকায় ঝুটের গুদাম ও একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় দুটি ঝুট গুদাম ও বাড়ির তিনটি কক্ষ আগুনে পুড়ে গেছে। শনিবার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত ৩টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় মো. রুস্তমের ঝুট গুদামে আগুন লাগে। এ সময় পাশে থাকা আরেকটি ঝুট গুদাম ও আধাপাকা বাসা বাড়ির তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে গুদামে থাকা ঝুট ও বাসা বাড়ির আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা