বিরামপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো. ওমর ফারুক (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চাঁদপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওমর ফারুক পৌর শহরের হাসপাতাল রোড মর্ডান ক্লিনিক এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর সরকারি কলেজে আসেন ওমর ফারুক। পরে চাঁদপুর পাম্প থেকে তেল নিয়ে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রাকের চাকার নিচে পড়ে ওমর ফারুকের মাথা থেতলে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনায় ফারুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি রেলগুমটি এলাকায় থেকে জব্দ করা হয়েছে।
মো.মাহাবুর রহমান/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার