১০০ মণ জাটকা গেলো এতিম-গরিবের ঘরে
জব্দ জাটকা এতিমখানা ও গরিবদের দেওয়া হয়
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আহরণ নিষিদ্ধ ১০০ মণ জাটকা জব্দের পর ১০টি এতিমখানাসহ গরিব-অসহায় পরিবারের মধ্যে বিলিয়ে দিয়েছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিপুল পরিমাণ এ মাছ বিতরণ করা হয়েছে। অভিযান চালিয়ে মেঘনা নদীর ডালচর থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডালচরে অভিযান চালানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করা হয়। পরে ট্রলার ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও মাছগুলো ১০টি এতিমখানাসহ গরিব অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা