এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজাপালং ইউনিয়নের তুলাতুলি জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শরিফ হোসেন (২১)। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমেদের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস টহলদল জানতে পারে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণে ইয়াবার একটি চালান আসছে। টহল টিম রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে শরিফ হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ