সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর সীমান্ত এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বৈঠকে বিজিবির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১১২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী চন্দ্র শেখর।
লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য পাচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি