পরিচয় গোপন করেও শেষ রক্ষা হলো না দুই আসামির
নোয়াখালীর সেনবাগে ছয়মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) ভোরে কাজিরখিল ও ডুমুরুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কাজিরখিল গ্রামের মৃত সিরাজ উল্যাহর ছেলে ছানা উল্যাহ ও ডুমুরুয়া গ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে মনসুর আলী। বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, সাজা ঘোষণার পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। বাড়ি আসার সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা