লালমনিরহাটে ৫০ ট্রেনযাত্রীর জরিমানা
ফাইল ছবি
লালমনিরহাটে বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করার অপরাধে ৫০ যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছে রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে লালমনিরহাট স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পুলিশ জানায়, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের অভিযোগে ৫০ জনকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক পশ্চিমাঞ্চল রাজশাহী বিভাগীয় চিফ স্টেট অফিসার ড. আব্দুল মান্নান প্রত্যেক যাত্রীর জরিমানা করেন। এসময় টিকেট এর মূল্যসহ মোট জরিমানার প্রায় ৬ হাজার ৬৭০ টাকা আদায় করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে লালমনিরহাট ও পার্বতীপুর রূটে রেলওয়ে পোষ্য এবং রেল স্টাফ বলে পরিচয় দিয়ে যাত্রীরা বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করে আসছে বলে অনেকেই বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
রবিউল হাসান/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ-বাড়িঘর ভাঙচুর, আহত ২০
- ২ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু
- ৩ কুমিল্লার ১১ আসনে জামানত হারিয়েছেন ৫৭ প্রার্থী
- ৪ প্রতিপক্ষের বাড়িতে হামলা: বহিষ্কারের ঘোষণা নবনির্বাচিত এমপি প্রার্থীর
- ৫ দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ