ঘাতক ট্রলি কাড়লো বীর মুক্তিযোদ্ধার প্রাণ
নড়াইলের কালিয়ায় ট্রলির ধাক্কায় তবিবুর রহমান তোতা নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রোববার (৫ মার্চ) সকালে পৌরসভার ছোটকালিয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘাতক ট্রলিটি পুলিশ আটক করেছে। তবে টলির চালক পলাতক রয়েছেন। নিহত তবিবুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রুস্তম মোল্যার ছেলে।
জানা যায়, ছোট কালিয়া এলাকায় রাস্তা পার হতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অনুমোদনবিহীন ঘাতক ট্রলি বন্ধ করাসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে নিহতের পরিবার।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ট্রলিটি আটক করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাফিজুল নিলু/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী