শবে বরাতে মাংসের দাম বেশি নেওয়ায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শবে বরাতের দিন পণ্যতালিকা লুকিয়ে মাংসের দাম বেশি নেওয়ায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে চৌমুহনীর কাঁচা বাজারে এ অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) মো. কাওছার মিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, শবে বরাত উপলক্ষে ৭০০ টাকা কেজির গরুর মাংস বিক্রি করছে ৭৫০ টাকা। বয়লার ও সোনালি মুরগির দোকানে পণ্য তালিকা লুকিয়ে রেখে অতিরিক্ত দামে বিক্রি করছিল।

কাওছার মিয়া আরও বলেন, এ অপরাধে চৌমুহনীর গোলবাড়িয়া রোড়ের শাহজাহান ব্রয়লারকে তিন হাজার, রনি মাংসের দোকানকে এক হাজার, আবদুর রব অ্যান্ড সন্সকে এক হাজার, হাজী সফি উল্যাহ অ্যান্ড আদার্সকে এক হাজার, ফাতেমা পোল্ট্রিকে দুই হাজার, নুরুল ইসলাম মাংসের দোকানকে এক হাজার ও জান্নাত ব্রয়লারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা