আদমদীঘিতে বাসের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু
আদমদীঘিতে বাসের ধাক্কায় মাসুদ রানা (৩৭) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুদ রানা উপজেলার সুদিন গ্রামের মৃত হাসেম আলী প্রামাণিকের ছেলে।
আরও পড়ুন: বাসের ধাক্কায় আহত অটোরিকশাচালকের মৃত্যু
জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাচালক মাসুদ প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন। এরপর আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী একটি অজ্ঞাত নৈশ্যবাস পিছন থেকে মাসুদের সিএনজিতে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। পথচারীরা ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা যায়নি।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬