ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ফাইল ছবি
গাজীপুরে শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের হুক ভেঙে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, শ্রীপুরের লোহাগাছ এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগির হুক (বাফার স্পিং) ভেঙে যায়। এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে এবং ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা