পায়ের মোজায় লুকানো ছিল কোটি টাকার সোনা
পায়ের মোজায় লুকিয়ে ১০টি সোনার বার ভারতে পাচার করার সময় যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে দুজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহলদল সোনার বারগুলো উদ্ধার করে।
আটকরা হলেন নড়াইল সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, টহল দল ওই দুই ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদের থামতে বলে। পরে তাদের দেহ তল্লাশি করে পায়ের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬৭ গ্রাম। বাজারমূল্য প্রায় কোটি টাকা।
বিজিবি অধিনায়ক তানভীর রহমান জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার সোনার চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে।
জামাল হোসেন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাস করে কেউ গ্রেফতার হলে রাজনৈতিক তদবির চলবে না
- ২ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ
- ৩ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের সড়কে থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক
- ৪ বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ
- ৫ রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি