নড়াইলে ৭ দোকানির জরিমানা
নড়াইলে সাত দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ মার্চ) প্রথম রমজানে শহরের রুপগঞ্জ ও লোহাগড়ার বিভিন্ন বাজারে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক।
তিনি জানান, রমজান মাসের প্রথম দিনে শহরের রুপগঞ্জ ও লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা বাজারে মুদি, কাঁচা এবং মুরগির দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তাদের ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
প্রণব কুমার প্রামাণিক আরও জানান, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। পুরো রমজান মাস জুড়ে আমাদের কড়া নজরদারী থাকবে।
হাফিজুল নিলু/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী