তুরাগ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গী থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৪২ বছর। তার পরনে ফুলহাতা শার্ট ও কালো রংয়ের প্যান্ট ছিল।
টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে চামড়া আগলা হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেনে ভোট কেনার শঙ্কা বিএনপি প্রার্থীর
- ২ ‘মানুষের চাওয়া একটাই—রক্তপাতহীন গ্রহণযোগ্য নির্বাচন’
- ৩ নির্বাচনে আনসারের ডিউটি দেওয়া প্রলোভনে অর্থ আত্মসাৎ, যুবক আটক
- ৪ ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর নামে দুদকের মামলা
- ৫ ভোটের স্মৃতি ধরে রাখতে নতুন ভোটারদের হাতে মেহেদির আলপনা