৯ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম ৯ দিন বন্ধ থাকবে। সোমবার (১৭ এপ্রিল) বন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল জানান, বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময়ে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ থাকবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনুমোদন ছাড়া ভেজাল স্যালাইন তৈরি, গোডাউন সিলগালা
- ২ ৯০০ কোটি টাকার প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী
- ৩ গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিয়ে গেলে পরিণতি খুব ভয়াবহ হবে
- ৪ দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু
- ৫ নোয়াখালীতে ফিলিপিনি তরুণী, ইসলাম গ্রহণ করলেন শ্রীলঙ্কার জয়শখারা