মাদারীপুরে ৫ দোকানে ডাকাতি: আহত ৫
মাদারীপুরের কালকিনিতে ৩টি স্বর্ণের দোকানসহ ৫টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় বাধা দিতে গিয়ে স্বপন কাজী (৩৮) ও সোহেল মৃধা (৩০) নামে দুই ব্যবসায়ীসহ ৫ জন আহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহতদেরকে গুরুতর অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
প্রত্যক্ষদর্শী পাহারাদার আব্দুল জলিল খাঁ জানান, রাতে হঠাৎ করে ৮-১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল প্রথমে অস্ত্রের মুখে তাকে ও অপর পাহারদার আনসার চৌকিদারকে বেঁধে মারধর করে তাদের মোবাইল ফোন কেড়ে নেন। পরে বাজারের আচল জুয়েলার্স, মৌসুমী জুয়েলার্স, শুভ জুয়েলার্স, নিজাম টেইলার্স ও ইসমাইল টেইলার্স থেকে ৬৫ ভরি স্বর্ণ, ৪৫০ ভরি রূপা ও ২ লাখ টাকা লুট করে নিয়ে যান। এ সময় বাধা দিতে আসলে ২ জনকে গুলি করে ও ৩ জনকে কুপিয়ে আহত করে ডাকাত দল।
খবর পেয়ে রাতেই কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নাসিরুল হক/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে