পাঁচদিনের শিশুকে নিয়ে পরীক্ষা দিচ্ছে কিশোরী
জয়পুরহাটের ক্ষেতলালে পাঁচদিনের শিশুকে সঙ্গে নিয়ে দাখিল পরীক্ষা দিচ্ছে রিভা খাতুন নামের এক কিশোরীর। বুধবার (৩ মে) উপজেলার খোশবদন জিইউ আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় সে।
রিভা খাতুন উপজেলার বিনাই দারুল উলুম দাখিল মাদরাসার বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। সে উপজেলার দেওগ্রামের মোরশেদুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে রিভা খাতুন বলেন, ২৮ এপ্রিল আমার বাচ্চা হয়েছে। অনেকক্ষণ ধরে পরীক্ষা দিতে হয়। তাকে বাড়িতে না রেখে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। বাচ্চাকে বাইরে রেখে পরীক্ষা দিতে সমস্যা হওয়ায় আমার মাকে বাচ্চাসহ কেন্দ্রের ভেতরে অবস্থানের জন্য অনুমতির জন্য কেন্দ্র সচিব বরাবর আবেদন করি। পরে অনুমতি সাপেক্ষে আমার মা বাচ্চাকে নিয়ে কেন্দ্রের আলাদা একটি কক্ষে অবস্থান করেন।

ক্ষেতলাল খোশবদন জিইউ আলিম মাদরাসার কেন্দ্র সচিব একরামুল হক বলেন, বিনাই দারুল উলুম দাখিল মাদরাসার এক পরীক্ষার্থী পাঁচদিনের শিশুকে নিয়ে আমাদের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মেয়েটির প্রতিষ্ঠান সুপারের লিখিত আবেদন ও মানবিক কারণে পরীক্ষার নিয়ম-কানুন মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে।
ক্ষেতলাল খোশবদন জি ইউ আলিম মাদরাসার পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী প্রোগ্রামার খাযরুইয়ার রহমান বলেন, কেন্দ্র সচিবের মাধ্যমে ঘটনাটি আমি শুনেছি। পাঁচদিনের শিশুকে রেখে মেয়েটির পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি জেনে খুব ভাল লেগেছে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত