সুপারি বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
পিরোজপুরে মো. শাহ আলম শেখ (৭২) নামে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত শাহ আলম শেখ ওই গ্রামের মৃত আ. আলী শেখের ছেলে। তিনি কাঁচা তরকারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় গোলাম রসুল জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা গ্রাম পুলিশ নিক্সনের সুপারি বাগানে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য নাছির হায়দার বলেন, ওই বৃদ্ধ পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় ছিলেন বলে শুনেছি। তার স্ত্রী আলাদা থাকতেন এবং ছেলেরা মাদকাসক্ত ছিলেন। বুধবার তার মরদেহ পাওয়া গেছে বলে শুনেছি।
পিরোজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক আ জ ম মাসুদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনই বেশি কিছু বলা যাচ্ছে না।
এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু