বাজেটে বিদেশনির্ভরতা কমেছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাজেটে বিদেশনির্ভরতা কমেছে। আগে ৮০ টাকা বিদেশিদের আর ২০ টাকা বাংলাদেশের ছিল। এবার ৮৩ টাকা বাংলাদেশিদের ও বাকি ১৭ টাকা বিদেশিদের।
শুক্রবার (২ জুন) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে ষড়যন্ত্র থেমে নেই। সবাই মিলে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। দেশের উন্নয়ন কারো কারো ভালো লাগছে না। বিএনপি চোখ থাকতেই অন্ধ। তাদের সঙ্গে এখন আরও কেউ যোগ দিয়েছে। তাদের বিষয়ে সজাগ থালতে হবে।
আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন