লক্ষ্মীপুরে নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার কালীবাজারের নিখোঁজ মোবাইল ফোন ব্যবসায়ী রাজিব হোসেনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে কালী বাজারের পাশের খালপাড় থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। বর্তমানে রাজিবকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপহৃত রাজিব হোসেনের মা পারভীন আক্তার জানান, শুক্রবার বিকেলে মোবাইল ফোনে রাজিবকে দোকান থেকে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভোরে কালীবাজার এলাকার খালপাড়ে হাত-পা বাঁধা অবস্থায় রাজিবকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজিবের মা সাংবাদিদের বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা রাজিবকে অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। তবে এ বিষয়ে রাজিব ভয়ে মুখ খুলতে রাজি হননি।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসি বেগম বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় র্যাবের অভিযানে গ্রেফতার ৩
- ২ বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০
- ৩ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৫ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না