রংপুরে সোনার ১৫ বারসহ যুবক আটক
রংপুরে ১৫টি সোনার বারসহ ফয়সাল নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৭ জুন) সকাল পৌনে ৯টার দিকে নগরীর কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
ফয়সাল মুন্সিগঞ্জ জেলার দেওভোগ মৃধাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলার পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, ইয়াবার একটি চালান ঢাকা থেকে রংপুরে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামরপাড়ায় ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: যশোরে ১৩ সোনার বার রেখে পালিয়েছেন যুবক
এসময় শ্যামলী পরিবহনের যাত্রী ফয়সাল নামে এক যুবকের কোমর থেকে সোনার ১৫টি বার উদ্ধার করা হয়। ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল সোনার বারগুলো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, ফয়সালকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
জিতু কবীর/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধার সেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগীকে মারধরের অভিযোগ
- ২ ৭ই মার্চে আ’লীগের মোমবাতি প্রজ্বলন, পুলিশ বলছে পুরোনো ভিডিও
- ৩ গাজীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি
- ৪ কুয়াশায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
- ৫ বেহাল সড়কে জনদুর্ভোগ, প্রতিকার না পেয়ে খুঁটি পুঁতে প্রতিবাদ