গ্রামীণ উন্নয়নে দলমতের ঊর্ধ্বে কাজ করতে হবে
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন এনেছে। আর তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দলমতের ঊর্ধ্বে থেকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও সহযোগিতার জন্য সকলকে কাজ করতে হবে।
শনিবার দুপুরে ফরিদপুরে কবি জসীম উদ্দীন হলে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, অ্যাড. শামসুল হক, খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।
সভায় বক্তারা আগামী ২২ মার্চ সম্মেলনকে সফল করার আহ্বান জানান।
এস.এম. তরুন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ২ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৩ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৪ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ
- ৫ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা নেই: জমিয়তে উলামায়ে নেতা