ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে হৃদয় মাহমুদ (২১) নামের এক কলেজছাত্র মারা গেছেন। বুধবার (২১ জুন) দুপুরে যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হৃদয় মাহমুদ সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের কল্যাণী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
আরও পড়ুন: ধান কাটতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
মৃতের স্বজনরা জানান, হৃদয় ক্রসবারে ফুটবল খেলতে গিয়েছিল। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এম এ মালেক/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা