ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ঝিনাইদহ সদরের হাটগোপালপুর এলাকায় ছাগল বান্দার মোড়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত আরো তিনজন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ফুরসুন্ধি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম লাটু (৫০) ও একই উপজেলার ধননঞ্জয়পুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী সায়রা খাতুন হীরা (৫১)। আহতদের স্থানীয় হাটগোপালপুর ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, দুপুরের দিকে সদরের নারিকলেবাড়িয়া থেকে কাঠবোঝাই একটি ট্রাক হাটগোপালপুর এলাকার ছাগল বান্দা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী সায়রা খাতুন ও রবিউল ইসলাম নিহত হন। এসময় অন্তত আরো তিনজন আহত হন। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড
- ২ যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি: আন্দালিব রহমান পার্থ
- ৩ রিকশা মার্কায় ভোট চাওয়ায় মাদরাসাশিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ
- ৪ বাংলাদেশে জামায়াত-শিবিরের মাথা উঁচু করে রাজনীতি করার অধিকার নেই
- ৫ নওগাঁয় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০