গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেলো বাবা-ছেলের
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় মেদেহী হাসান নয়ন (৪৫) নামে এক স্কুলশিক্ষক এবং তার ছেলে নাহিদ হাসান (৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্থানীয় চকভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাঠেরবাজারের রূপ ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন নয়ন। এসময় গাইবান্ধা থেকে ঢাকাগামী ইউনিটি পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নয়ন। গুরুতর আহত তার ছেলে নাহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে নাহিদের মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।
শামীম সরকার শাহীন/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অনুমোদন ছাড়া ভেজাল স্যালাইন তৈরি, গোডাউন সিলগালা
- ২ ৯০০ কোটি টাকার প্রকল্প দেখতে নোয়াখালী যাচ্ছেন দুই মন্ত্রী
- ৩ গণভোটের রায় কোর্ট পর্যন্ত নিয়ে গেলে পরিণতি খুব ভয়াবহ হবে
- ৪ দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু
- ৫ নোয়াখালীতে ফিলিপিনি তরুণী, ইসলাম গ্রহণ করলেন শ্রীলঙ্কার জয়শখারা