এক বাঘাইড়ের দাম সাড়ে ৪৭ হাজার টাকা
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে সাড়ে ৩৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।
সোমবার (৩ জুলাই) সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরি ঘাটের দুলাল মণ্ডলের আড়ত থেকে নিলামে ৪৫ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন ৫ নং ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান মিয়া।
এ সময় মাছটি একনজর দেখতে ভিড় জমায় স্থানীয়রা। পড়ে মাছটি কুষ্টিয়ার এক ব্যবসায়ী ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেয়।
আরও পড়ুন: পদ্মায় ধরা পড়লো ২ মণ ওজনের শুশুক
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান মিয়া সম্রাট বলেন, সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে আড়ত থেকে ৩৬ কেজি ৫৭৫ গ্রাম ওজনের মাছটি ৪৫ হাজার ৭১৮ টাকায় কিনেছি। পরে কুষ্টিয়ার এক বড় ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেছি।
রুবেলুর রহমান/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা