রেললাইনে হাঁটার সময় চিলাহাটি এক্সপ্রেসে কাটা পড়লো কিশোর
নীলফামারীতে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. সাজিদ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে সৈয়দপুর রেলস্টেশনের পশ্চিমে ওয়াপদা বাইপাস রেলক্রসিং থেকে এক কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
সাজিদ (১৮) ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার চান মিয়ার ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সাজিদ মানসিক ভারসাম্যহীন। আজ সকালে পরিবারের সবার অজান্তে রেললাইনে হাঁটার সময় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জাগো নিউজকে বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
রাজু আহম্মেদ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে