শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা
শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, গান, যেমন খুশি তেমন সাজ, হাটে হাড়ি ভাঙ্গা, মোরগ যুদ্ধ, দৌড়, নাচ, ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানাজার মনজুরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল গ্রুপের সিএসএইচআর এর সিনিয়র ব্যাবস্থাপক মো. ফারুক হোসাইন, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফেক্টরি অ্যাডমিন এহসানুল হাবিব জয় ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ রাশেদুল আনোয়ার। এছাড়াও প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ৭৬ জন ছাত্রছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের সৌজন্যে পুরো অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী
- ২ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নাম ঘোষণা হতে পারে আগামী মাসেই
- ৩ গাজীপুরে পাঁচ নবজাতককে বুকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা
- ৪ সংরক্ষিত নারী আসনে পরিবারতন্ত্র নয়, জামায়াত প্রাধান্য দিচ্ছে কোয়ালিটি
- ৫ সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি