মারা গেছে ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশুটি মারা গেছে। শনিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
গত দুইদিন হাসপাতালে শিশুটিকে চিকিৎসা দেওয়া হলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন বিজয়নগরের মেরাশানি রেলস্টেশনে অতিক্রম করছিল। এসময় চলন্ত ট্রেন থেকে আনুমানিক ১০ বছরের ছেলে শিশুটি পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা গিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে গ্রাম্য চিকিৎসকের নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি আজ মারা গেছে।
তিনি আরও জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর পুলিশকে জানানো হয়। তার নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
মরদেহটি ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ সংগঠনের কাছে দাফন করতে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি৷
আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন