পানিতে ডুবে মৃত্যু
একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা-মা
প্রতীকী ছবি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পানিতে ডুবে শেখ আব্দুল আলী (২) এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের আমিন খার ডাংগি গ্রামের নমুরছাম এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা নুর ইসলাম ও আকলিমা দম্পতির একমাত্র ছেলে আব্দুল আলী। নুর ইসলাম পেশায় কৃষক। বাড়ির উঠানে খেলা করার সময় সবার অজান্তে পাশের একটি পুকুরে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন>> খেলতে গিয়ে খালে পড়ে মামা-ভাগনির মৃত্যু
নুর ইসলাম জানান, আব্দুল আলীকে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তুলে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. ননী গোপাল হালদার তাকে মৃত ঘোষণা করেন।
এন কে বি নয়ন/ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সীমান্তে আটকের ১১ মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত
- ২ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ৩ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৫ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার