কাওড়াকান্দি ঘাটে বাসে আগুন
ফাইল ছবি
মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাট এলাকায় একটি বাস আগুনে পুড়ে গেছে। শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শিবচর ফায়ার সার্ভিস ও পাঁচ্চর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ মিয়া জানান, কাওড়াকান্দি ফেরিঘাট টার্মিনালে রাখা বিএমএফ পরিবহনে (ঢাকা মেট্রো-ব-৩৫৩৯) ভোরে আকস্মিক আগুন লাগে। বাসের ভেতরে যাত্রী বসার সবকটি আসন আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাসের চালক দাবি করেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা এলামুল হক জানান, বাসের চালক ও হেলপার রাতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নাসিরুল হক/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, দ্বিতীয় স্বামী পলাতক
- ২ হাত বেঁধে শ্রমিককে বর্বর নির্যাতন, লক্ষ্মীপুরে ভিডিও ভাইরাল
- ৩ ফুলকপির প্রার্থীর এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন মাত্র ৪৯৯
- ৪ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ৫ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত