তাড়াশে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৩
নাশকতার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আমিরসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ বাজার ও মাগুরা বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলা জামায়াতের আমীর খোন্দকার সাইলাইন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও জামায়াতের সমর্থক মতিউর রহমান।
আরও পড়ুন: বগুড়ায় জামায়াতের ঝটিকা মিছিল
রোববার (৩০ জুলাই) সকালে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এম এ মালেক/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি