শ্যামলী বাসে যাত্রীর কাছে মিললো ২ কেজি হেরোইন
বিজিবির হাতে হেরোইনসহ আটক হন বাসযাত্রী
কক্সবাজারে দুই কেজি হেরোইনসহ শ্যামলী বাসের এক যাত্রীকে আটক করেছে বিজিবি। রোববার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে কক্সবাজার সরকারি কলেজের সামনে থেকে হেরোইন তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ সেলিম (৪১) কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, একটি যাত্রীবাহী বাসে কক্সবাজারে মাদকের বড় চালান আসছে। এমন খবরে সকাল ৯টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিজিবির একটি দল যৌথ অভিযান চালায়। কক্সবাজারমুখী শ্যামলী পরিবহন বাসে তল্লাশি করে এক কেজি ৯৫৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় সেলিম নামে বাসযাত্রীকে আটক করা হয়।
সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা