কারাগার থেকে বেরিয়ে ফের মাদক কারবার
কক্সবাজারের উখিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক কারবারিকে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) ভোর ৬টার দিকে উখিয়ার রত্নপালং চাকবৈঠা করইবনিয়ায় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল আমিন ভুট্টো (২৪) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা করইবনিয়া গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, নুরুল আমিন ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। চার মাস আগে কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারো ইয়াবা ব্যবসা শুরু করেছেন তিনি।
ওসি আরও বলেন, নুরুল আমিন ভুট্টোর নামে ছয়টি মাদক মামলা আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা