কক্সবাজার বিমানবন্দরে বিশেষ কায়দায় ইয়াবা বহন করার সময় গ্রেফতার
কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী রাজিবুল হাসান কোবাদ (৩৩) নামের এক যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে নিরাপত্তা কর্মীরা। মঙ্গলবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরে ব্যবস্থাপক মোর্তুজা হাসান। তাকে সন্ধ্যায় কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হলে গ্রেফতার দেখানো হয়।
আটক যাত্রী রাজিবুল হাসান কোবাদ রাজবাড়ী জেলা সদরের চর শ্যামনগর এলাকার জাহিদ হোসেনের ছেলে। বিশেষ কায়দায় নিয়ে যাবার কালে তার কাছ হতে এক হাজার ৭৪০ ইয়াবা জব্দ হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিকেলের ফ্লাইটে ঢাকাগামী যাত্রী রাজিবুল হাসান কক্সবাজার বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে প্রবেশকালে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তার পায়ে থাকা কালো রংয়ের জুতায় (কেডস্) বিশেষ কায়দায় লুকানো ইয়াবা মিলে। পরে তা গুনে এক হাজার ৭৪০টি পাওয়া যায়। সবার সামনে জব্দ তালিকা মূলে তা জব্দ করে তাকে সদর থানায় সোপর্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে।
সায়ীদ আলমগীর/এসএএল
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা