প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত, হাসপাতালে মৃত্যু
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত আবিজ উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার (৪ আগস্ট ) বিকেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি আহত হন। আবিজ উদ্দিন উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছান্দাল আলীর ছেলে।
আরও পড়ুন: দুই দোকান থেকে দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সঙ্গে আবিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ৪ আগস্ট বিকেলে আবিজ উদ্দিনকে ছুরিকাঘাত করেন রায়হান। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/জেএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গণভোট নিয়ে ছিনিমিনি খেলা মানুষ প্রশ্রয় দেবে না: আখতার
- ২ ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার
- ৩ ৪ মাস পর ছাড়পত্র পেয়ে ভারতে ঢুকলো সুপারিবাহী ১৭৬ ট্রাক
- ৪ নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
- ৫ প্রতিবাদে আদালতের কার্যক্রম চলাকালে আইনজীবীদের হট্টগোল