মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব, কিল-ঘুসিতে শিশুর মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারধরে শ্রাবন্তী মাহাতো (৮) নামের এক শিশু মারা গেছে। রোববার (৬ আগস্ট) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। শ্রাবন্তী মাহাতো উপজেলার দহতপুর গ্রামের বিমল মাহাতোর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জমিতে শ্রাবন্তী ও প্রতিবেশী সটিক মাহাতোর ছেলে দ্বীপ মাহাতো (১২) মাছ ধরছিল। এসময় দুজনের মধ্যে মারামারি হয়। পরে দ্বীপ মাহাতো বিষয়টি তার বাবাকে জানালে তিনি শ্রাবন্তী মাহাতোর বাড়িতে গিয়ে তাকে কিল-ঘুসি মেরে আহত করেন।
আরও পড়ুন: কিল-ঘুসিতে প্রাণ গেলো যুবকের
এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন চিকিৎসা শেষে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বিরনগর গ্রামের খালার বাড়িতে নিয়ে যান স্বজনরা। সেখানে ফের তার অবস্থার অবনতি হলে রোববার দুপুরের হাসপাতালে নেওয়ার পথে শ্রাবন্তী মারা যায়।
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাটহাজারী ও রাঙ্গুনিয়ায় র্যাবের অভিযানে গ্রেফতার ৩
- ২ বাউফলে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪০
- ৩ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৫ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না