দীঘিনালায় বন্যার্তদের পাশে সেনাবাহিনী
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের লোকজন। এ পরিস্থিতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।
মানবিক সহায়তার অংশ হিসেবে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোকে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল দীঘিনালা সেনা জোন।

ত্রাণ সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, আটা, তেল, লবণ, চিনি, দিয়াশলাই ও বিস্কুট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেরুং দক্ষিণ আর এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিতদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ করেন দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম।

এসময় ৪ ইস্ট বেঙ্গলের আরএমও ক্যাপ্টেন ডা. মোস্তাফিজুর রহমান, মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি মেম্বার মোহাম্মদ হোসেন ও ঘনশ্যাম ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ সহায়তা বিতরণ শেষে মেজর নুর নাফিজ ইসলাম বলেন, বন্যাকবলিত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসাসেবা অব্যহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সেনাবাহিনী অতীতের মতোই তাদের পাশে থাকবে।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী