রাঙ্গামাটিতে বন্যহাতি দেখতে গিয়ে প্রাণ গেলো কিশোরের
ফাইল ছবি
রাঙ্গামাটির লংগদুতে বন্যহাতি দেখতে গিয়ে মো. ফয়সাল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২০ আগস্ট) বিকেল ৫টায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাতির আক্রমণে নিহত মোঃ ফয়সাল উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে। হাতি গুলো দীর্ঘদিন যাবত একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি সহ ক্ষেত ফসলের ক্ষতি ও ভাংচুর করে। আর দিনের বেলায় আশপাশের জঙ্গলে আশ্রয় নেয়। যার ফলে সাধারণ লোকজন দেখতে আসে আর হাতি দেখতে এসে অনেকে আক্রমণের শিকার হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সাইফুল উদ্দীন/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু