শার্শায় শুটার গানসহ যুবক আটক
যশোরের শার্শা উপজেলার যশোর-বেনাপোল সড়ক থেকে একটি ওয়ানশুটার গানসহ শহীদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কের শার্শা ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে আটক হয়।
আটক শহীদ হোসেন বেনাপোল পোর্ট থানার বড়আচড়া গ্রামের কেসমত আলীর ছেলে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সকালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশে আগ্নেয়াস্ত্রসহ শার্শার ব্র্যাক অফিসের সামনে অবস্থান করছিলেন শহীদ। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ানশুটার গান পাওয়া যায়।
আটক শহীদের বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।
জামাল হোসেন/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ
- ২ লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, ৩ দিনেও আটক নেই কেউ
- ৩ পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, ব্যাপক সমাগমের প্রস্তুতি
- ৪ সংখ্যালঘু ভোটারদের হুমকি, কালো টাকা বিতরণ করছে একটি পক্ষ
- ৫ বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, দুই সরকারি কর্মকর্তাকে শোকজ