রাঙ্গামাটি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন হেলাল
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল উদ্দিন।
সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন হেলাল উদ্দিন। এছাড়া তিনি রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু