বেনাপোলে যুবককে গলাকেটে হত্যা
যশোরের বেনাপোলে মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সাহেব হাসান টুলু (৩৭) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।
সোমবার বিকেলে পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় পুলিশ টুলুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
সাহেব হাসান যশোরের ঝিকরগাছা থানার গদখালীর কোটাপাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। বর্তমানে তিনি বেনাপোলের দুর্গাপুর গ্রামে কবিরের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাল হোসেন/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে