সীতাকুণ্ডে বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে জেলহাজতে প্রেরণ
চট্টগ্রামে বিস্ফোরক মামলায় বিএনপির এক চেয়ারম্যান প্রার্থীকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। জেলার সীতাকুণ্ড ৭নং কুমিরা ইউপি থেকে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে গেলে আদালত এ আদেশ দেন।
বিএনপির একক প্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হেলাল উদ্দিনকে গত ২০১৩ সালের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় আসামি ছিলেন।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘কুমিরা এলাকার বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাননীয় আদালতে তার পূর্বের একটি বিস্ফোরক মামলায় হাজিরা দিতে যান। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।’
জীবন মুছা/এসএইচএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে