১০ বছর পালিয়েও হলো না শেষ রক্ষা
দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার হলেন অহিদুল ইসলাম নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানার হাপানিয়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অহিদুল ইসলাম একই উপজেলার ভালাইপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে।
আরও পড়ুন: জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে অহিদুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
হুসাইন মালিক/জেএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত