জামালপুরের একটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
জামালপুরের ইসলামপুর উপজেলার একটি ইউনিয়নে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এই ইউনিয়নের ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৬ জন পুরুষ এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯ জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৪২। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৮৪ জন এবং নারী ৬ হাজার ৮৫৮ জন। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ছাড়াও র্যাব ও বিজিবির স্টাইকিং ফোর্স কাজ করছে।
শুভ্র মেহেদী/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আমরণ অনশনের হুমকি প্রার্থীর
- ২ ব্যালট বিপ্লবে মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে
- ৩ মানুষ যত কেন্দ্রে যাবে, ভোটের মর্যাদা তত বাড়বে: জি কে গউছ
- ৪ খাগড়াছড়িতে ৬৮ কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী চান প্রার্থী
- ৫ ভোলায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ