উখিয়ায় অটোরিকশার ধাক্কায় রোহিঙ্গা নারী নিহত
ফাইল ছবি
উখিয়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বালুখালী টিভি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। রশিদা বেগম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ ব্লক সি এর কায়সারের স্ত্রী।
আরও পড়ুন: মামার মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাওয়া হলো না ভাগনির
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক রোহিঙ্গা নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, মরদেহ বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরির পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সায়ীদ আলমগীর/জেএস/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত